PakPoshakPakPoshakএখনই কিনুন →

পাকিস্তান থেকে বাংলাদেশে অর্ডার করা কি নিরাপদ?

পাকিস্তানি পোশাক পছন্দ, কিন্তু বিদেশ থেকে অর্ডার করতে দ্বিধা? এখানে সহজ ভাষায় সব প্রশ্নের উত্তর দেওয়া হলো, যাতে নিশ্চিন্তে অর্ডার করতে পারেন।

পণ্যগুলো কি আসল পাকিস্তানি ব্র্যান্ডের?

হ্যাঁ, সম্পূর্ণ আসল। প্রতিটি পণ্য সরাসরি সেই ব্র্যান্ড থেকে কেনা হয় - Khaadi, Sapphire, Sana Safinaz, Gul Ahmed সহ দেশের ১৫০+ জনপ্রিয় পাকিস্তানি ব্র্যান্ড থেকে। কোনো নকল, কপি বা রিপ্লিকা পণ্য বিক্রি হয় না।

দাম কীভাবে ঠিক হয়, কোনো লুকানো খরচ আছে কি?

পণ্যের পাকিস্তানি রুপির দাম, ডলার-টাকার বিনিময় হার এবং পাকিস্তান থেকে বাংলাদেশে পাঠানোর খরচ - সব যোগ করে একটি সৎ ও সম্পূর্ণ দাম আগেই বাংলাদেশি টাকায় দেখানো হয়। অর্ডার করার পর নতুন কোনো চার্জ যোগ হয় না, যা দেখবেন তাই দিতে হবে।

পেমেন্ট কীভাবে করব?

bKash, Nagad, বাংলা QR অথবা সরাসরি ব্যাংক ট্রান্সফারে পেমেন্ট করা যায় - যেভাবে সুবিধা সেভাবেই। পেমেন্টের স্ক্রিনশট পাঠালেই অর্ডার নিশ্চিত হয়ে যায়।

ডেলিভারি পেতে কতদিন লাগে?

সাধারণত ২ থেকে ৩ সপ্তাহ সময় লাগে। কারণ, আগে থেকে গুদামে মাল রাখা হয় না - প্রতিটি অর্ডারের পরই পণ্যটি পাকিস্তান থেকে আনা হয়, যাতে সবসময় সবচেয়ে নতুন কালেকশন পাওয়া যায়।

সাইজ না হলে বা পণ্যে সমস্যা থাকলে কী হবে?

রিটার্ন ও রিপ্লেসমেন্ট পলিসি আছে। বিস্তারিত শর্তাবলী অর্ডার গাইড পাতায় দেওয়া আছে।

পাকিস্তানি পোশাক দেখুন →